Skip to main content

Posts

Showing posts from March, 2026

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  বিস্তারিত...... কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে শরীফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  সোমবার(৩০ মার্চ) বিকালে উপজেলার ঢাকী সেতুর পাশে বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া । বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Ad Click

সিলেটের বিশ্বনাথে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বিস্তারিত...... সিলেটের বিশ্বনাথে রুমন আহমদ (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রুমন উপজেলার অলংকারি ইউনিয়নের বড়খুরমা (উত্তর) গ্রামের আবদুল হামিদের ছেলে।  সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ। এর আগে গত রবিবার (২৯ মার্চ) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্র জানায়, রুমন কৃষিকাজে সম্পৃক্ত ছিলেন। ঘটনার দিন রাতে তিনি স্বাভাবিকভাবেই স্থানীয় পনাউল্লাহ বাজারে ঘুরতে যান। সবার অগোচরে বাড়ি ফিরে তার বড় ভাই দিলোয়ারের শয়নকক্ষে প্রবেশ করেন। ওই দিন দিলোয়ার ছিলেন শ্বশুরালয়ে। পরে রাতের কোনো একসময় ওই ঘরেই গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেন তিনি। পরদিন বেলা ১১টা পর্যন্ত ওই ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের অন্য লোকজন দেখতে পান দরজা ভেতর থেকে আটকানো। ডাকাডাকি ঘরে কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে রুমনের নিথর দেহ। তবে কী কারণে এমনটি ঘটল, তা জানাতে পারেনি কেউ। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মরদে...

চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

  বিস্তারিত...... চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ট্রাকচাপায় মো. শাহীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত শাহীন ওই এলাকার স্থানীয় বাসিন্দা। সন্দ্বীপ থানার (ওসি, তদন্ত) সুজন হালদার জানান, বিকেলে কাজের উদ্দেশে যাওয়ার সময় একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন শাহীন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। Ad Click

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

  বিস্তারিত...... ​ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) উড়ালসড়কে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চেরাগআলী কাদেরিয়া গেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ - ২৬-৫৮৩৬) বিআরটি উড়ালসড়কের চেরাগআলী কাদেরিয়া গেট এলাকার (লুপ) ঢাল দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়।  এ সময় কারে থাকা যাত্রী ও চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম বলেন, আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগেছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বল...

নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু

  বিস্তারিত...... কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত দুই শিশু আলী ও অলী (৪)। তারা পাশের বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে জিরুইন গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।” Ad Click

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ দোকান

  বিস্তারিত...... সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি জুতার দোকানের শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে জুতায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। দোকানিরা অনেকে বাইরে চলে আসলেও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে মার্কেটের আশপাশের প্রায় ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।  ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবির প্রায় দুই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের মতে এই অগ্নিকাণ্ডে ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসি। এসে বুঝতে পারি আগুনের তীব্রতা খুব বেশি। যার কারণে আমরা শান্তিগঞ্জ ইউনিটকে খবর পাঠাই পরবর্তীতে দুই ইউনিট একত্রে কাজ করেছি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে।  Ad Click

বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বিস্তারিত...... বরিশালে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নুপুর আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরীর হাটখোলা এমইপি গলিতে এ ঘটনা ঘটে।  মৃত নুপুর আক্তার একই এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী সেন্টু হাওলাদারের স্ত্রী। নুপুরের বড় মেয়ে সিনথিয়া জানান, ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১২ দিন আগে তার বাবা সৌদি আরবে গিয়েছেন। দারিদ্রতা দূর করতে ঋণ করে বাবাকে বিদেশে পাঠানোর পর, তিনি সেখানে কোন কাজ পাননি। তাই ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মা হতাশ হয়ে পড়েন। কিস্তির টাকা নিতে লোকজন বাসায় আসেন। আমাদের পড়াশুনাসহ সংসারের ব্যয় ও ঋণের টাকা কীভাবে পরিশোধ করবে তা নিয়ে হতাশায় আত্মহত্যা করেছেন।  Click Now সিনথিয়া আরও জানান, প্রাইভেট শেষে বাসায় এসে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানোর অবস্থায় মাকে দেখতে পান তিনি। কোতয়ালী মডেল থানার এসআই কুদ্দুস মোল্লা বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় নুপুর আক্তারের মরদেহ উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। সিআইডি পুলিশ এসে আলামত উদ্ধার করেছেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি ক...

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

 বিস্তারিত...... দিনাজপুরের বিরামপুরে আজ ভোর ৫টার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) নামে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত ১০ জন বাসযাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। বিরামপুর থানার এসআই আমির হেসাইন জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে। Ad Click

তেল না পেয়ে পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ

  বিস্তারিত......। নড়াইলের সদরে তেল না পেয়ে নাহিদ সরদার (৩৩) নামে ফিলিং স্টেশনের এক ব্যবস্থাপককে  ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া এ ঘটনায় আহত  ফিলিং স্টেশনটির কর্মচারী জিহাদ মোল্যাকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে। জানা যায়, রাতে সদর উপজেলার তুলারামপুরে নড়াইল-যশোর সড়কের পাশে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা । তবে স্টেশনে তেল না থাকায় অপারগতা প্রকাশ করেন ব্যবস্থাপক নাহিদ সরদার এ নিয়ে ট্রাক চালক সুজাতের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাক চালক সুজাত ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।পরে রাত প্রায় দুইটার দিকে মোটরসাইকেল করে নিজ গ্রামে যাচ্ছিল...

বরিশালে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩

  বিস্তারিত...... বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও নিহত নারীর স্বামী ও কন্যাসহ তিনজন আহত হয়েছেন।  আজ রবিবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ।  নিহত ইতি চক্রবর্তী (৪৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। দুর্ঘটনায় গুরুদাস চক্রবর্তী (৬০) ও তাদের কন্যা উপমা চক্রবর্তী (১৬) এবং স্বরুপকাঠি উপজেলার বাসিন্দা পবিত্র মজুমদার (৫০) গুরুতর আহত হয়েছেন। Click Now উদ্ধার অভিযানে অংশ নেওয়া গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, গ্রীনভিউ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিল। বাসটি বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি তিন-চারবার উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, আহতদের মধ্যে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর তিনজনকে বরিশাল শের-ই বাং...

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  বিস্তারিত...... সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রের নদীতে গোসলে নেমে এক পর্যটক শিশুর প্রাণহানি ঘটেছে। নদীতে ডুবে মারা গেছে জিহাদ নামের ওই শিশু। জিহাদ (১১) নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া গ্রামের বাসিন্দা জুয়েল মিয়ার ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  জানা গেছে, শুক্রবার সকালে পরিবারের অন্য সদস্যদের সাথে জাফলং বেড়াতে যায় শিশু জিহাদ। এসময় জাফলংয়ের পিয়াইন নদীতে গোসলে নামে শিশুটি। একপর্যায়ে সে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  জাফলংয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান। Ad Click

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

 বিস্তারিত... বাগেরহাটের চিতলমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-পিরোজপুর মহাসড়কের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহর বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মোল্লা ঢাকার মাতুয়াইল এলাকার নাসির মোল্লার ছেলে। তিনি ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবু মোল্লার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। Ad Click

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

  বিস্তারিত...... বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একটি ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন। Click Now পুলিশ ও স্বজনরা জানান, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে পুলিশ পরিচয়ে আমির হামজাকে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌঁড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। এ সময় আমির হামজার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে...

পাম্পে তেল নিতে গিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

  বিস্তারিত...... দিনাজপুরের কাহারোল উপজেলায় তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে মোটরসাইকেল চালক এনায়েতুল করিমের মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনে। মৃত এনায়েতুল করিম (৫০) বীরগঞ্জ উপজেলার সাঁতোর ইউনিয়নের সাঁতোর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ফিলিং স্টেশনে তেল নিতে যান। দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ অসুস্থ হয়ে মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিতরা তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার বর্মন জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে থাকার সময়ই এনায়েতুল করিম অসুস্থ হয়ে পড়েন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Ad Click

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত

  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকা মহানগরের উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে বানিয়ারছড়া এলাকায় এসে একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন এবং একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এতে দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগ...

চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

  বিস্তারিত...... চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের বিএমএ গেইটে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ট্রেনের দুটি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে ঢাকাগামী ট্রেনটির পাওয়ার কার ও পরবর্তীতে তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। Ad Click

নারায়ণগঞ্জে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিস্তারিত...... নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকআপের চাপায় জুম্মন (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে ফতুল্লার বক্তাবলী চর প্রসন্ননগর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরমান (২১) নামে আরেকজন গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, আখিল উদ্দিন নামে এক চালকের কাছ থেকে ইজিবাইক চালক জয়নাল আবেদীন পিকআপ নিয়ে চর প্রসন্ননগর ব্রিজ রোড দিয়ে চালাচ্ছিলেন। এ সময় ব্রিজ পার হয়ে গুচ্ছনগর গ্রামের বাজারে এসে মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর ওপর পিকআপ তুলে দেন। Click Now পরে মোটরসাইকেল চালক আরমান ও তার বন্ধু জুম্মনকে স্থানীয়রা উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে জুম্মনকে মৃত ঘোষণা করা হয় এবং আরমানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত জুম্মন বক্তাবলীর চর প্রসন্ননগর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। আহত আরমান একই এলাকার আবুল কাশেম বেপারীর ছেলে। এ ঘটনায় পিকআপসহ চালকের এক সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। Ad Click

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

  বিস্তারিত...... নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম ভোলা নামে (৫৫) একজনের মৃত্যু হয়েছে।  বুধবার সকালে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের শখেরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  ভোলা চড়াইখোলা ইউনিয়নের কিসামত চড়াইখোলা এলাকার আলাউদ্দিন আহমেদের ছেলে।  স্থানীয়রা জানান, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান ভোলা। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Ad Click

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের শঙ্কা

  বিস্তারিত...... রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়েছে। আজ বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে একটি বাস ফেরিতে ওঠার সময় পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান চালানো হচ্ছে। Ad Click

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা, আটক ২

  বিস্তারিত...... চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ঢালী (৫৩) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার বেলা ২টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। Click Now স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। ওই সময় তার চাচাতো ভাই হাসনাত, ফজর, কাইজার, কামরুল, বারি, সাইদার, শরীফ ও জাহিদুল বাধা দিয়ে প্রাচীর ভেঙে দেয়। বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে শহিদুল ইসলাম গুরুতর জখম হন। পরে আহত অবস্থায় প্রথমে শহিদুল ইসলামকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্ন...

পঞ্চগড়ে আগুনে পুড়ল ৬ দোকান

  বিস্তারিত...... পঞ্চগড় শহরের টিন পট্রি রোড বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।  মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও ৩টি দোকানের মালামাল পুড়ে গেছে। জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর স্থানীয়রা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেননি। এদিকে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত না হলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। Click Now স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘটনাস্থলের পাশেই একটি কাপড়ের মার্কেট থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়। পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিটের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনা ...

সুবর্ণচরে আগুনে পুড়ল ২৪ দোকান

  বিস্তারিত...... নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারের এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা খুব বেশি থাকায় অল্প সময়ের মধ্যে তা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফল দোকান, মুদি দোকান, কোল্ড কর্নার, ওষুধের দোকান, ভাঙারি দোকানসহ ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। Click Now ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, এ ঘটনায় তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে। সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া বলেন, অগ্নিকাণ্ডে ২০ জন মালিকের ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন...

নেত্রকোনায় সংঘর্ষে আহত শ্রমিকের মৃত্যু, আটক ২

  বিস্তারিত...... পূর্ব বিরোধের জেরে নেত্রকোনার বারহাট্টায় দু'পক্ষের সংঘর্ষে আহত শাহিন মিয়া (৫৫) নামের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  সোমবার বিকালে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে বারহাট্টা থানার পুলিশ।  এ ঘটনায় জিয়া মিয়া (৪৮) ও কাউছার (৩৮) নামে দুজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।  এর আগে ১৮ মার্চ বারহাট্টা উপজেলার বাউসী বাজারে শাহীন ও ফারুক মিয়ার মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহিন মিয়াসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়।  Earn Money আহতদের বারহাট্টা ও নেত্রকোনায় নেওয়া হলে শাহীনকে ময়মনসিংহ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবনতি হলে স্বজনরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিলে আইসিউতে গত রবিবার (২২ মার্চ) শাহীনের মৃত্যু হয়।  এদিকে, সংঘর্ষের পরদিন (১৯ মার্চ) শাহীনের পরিবার বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ওই মামলার দুই আসামিকে আটক করে জেলে পাঠায়।  মামলার এজহার ও নিহতের পরিবারের বরাত দিয়ে বারহাট্রা থানার ওসি নাজমুল হাসান জানান, শাহিন মিয়া ও ফারুক মিয়া তারা ফেনী জেলায...

লাকসামে মসজিদের শৌচাগারে মিলল যুবকের মরদেহ

  বিস্তারিত...... কুমিল্লার লাকসাম উপজেলায় একটি মসজিদের শৌচাগার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং মিয়াজী বাড়ি জামে মসজিদের শৌচাগারে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। নিহত যুবক মোরশেদ আলম (২৪) পাশের মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে। Click Now পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে শ্রীয়াং গ্রামের কয়েকজন মুসল্লি মসজিদে নামাজ পড়তে যান। সে সময় এক মুসল্লি মসজিদের শৌচাগারে মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে অন্যান্য মুসল্লিরা গিয়ে শৌচাগারে উপস্থিত হয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও জানা গেছে। লাকসাম থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। Ad Click

নড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত, আটক ১০

  বিস্তারিত...... শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০টি ঘর-বাড়ি ভাঙচুর লুটপাট করার অভিযোগও পাওয়া গেছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয় এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। Ad...

পাথরঘাটায় বাবাকে পিটিয়ে হত্যা, দুই ছেলে গ্রেফতার

  বিস্তারিত...... বরগুনার পাথরঘাটায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। শনিবার রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর এলাকা থেকে র‍্যাবের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।  গ্রেফতাররা হলেন মো. সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) ও মো. নাসির শিকদার (৩৯)। তারা পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের বাসিন্দা এবং নিহত মন্টু শিকদারের ছেলে। র‍্যাব-৮ এর পটুয়াখালী ও মাদারীপুর ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ২০ মার্চ দুপুরে বাড়ির সামনে বেড়িবাঁধ এলাকায় গরু আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে বাবাকে এলোপাতাড়ি মারধর করে দুই ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। Ad Click

লালবাগে বাসা থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বিস্তারিত...... ঢাকার লালবাগের পোস্তা এলাকার বাসা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ফারহান রহমান জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাসার ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই স্কুলছাত্রকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাড়ে ৮টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন। Click Now দুই ভাই এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট, বাবার নাম ফজলুর রহমান । তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচড় উপজেলায়। পরিবারটি লালাবাগ এলাকায় ওই ভাড়া বাসায় থাকে। জিহাদের বন্ধুদের বরাতে তার বড়ভাই ফাহিম রহমান রুদ্র বলেন, জিহাদের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি একই স্কুলে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে তারা একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। বাসায় ফিরে সন্ধ্যায় মোবাইলে কথা বলছিল জিহাদ । এর মধ্যে ঝগড়াঝাটি করে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খুলেনি। পরে দরজা ভেঙে দেখা যা...

ঈদের দ্বিতীয় দিনে সড়কে ঝরলো ২৮ প্রাণ

  বিস্তারিত...... সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন, হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন, টেকনাফে দুইজন, কক্সবাজারে একজন, চট্টগ্রামে একজন, নাটোরে একজন, সুনামগঞ্জে একজন, কিশোরগঞ্জে দুইজন এবং কুড়িগ্রামে একজন নিহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর: কুমিল্লা: কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। ঈদের দিন শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি এক কিলোমিটার কচুয়া চৌমুহনী এলাকায় গিয়ে থেমে যায়। ট্রেনের মাথায় বাসটি আটকে রয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকা অতিক্রম করছিলো। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিব...

Click