বিস্তারিত...... প্রধানমন্ত্রী কার্যালয়ে শনিবার সকাল ১০টার পর যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁও প্র্রধানমন্ত্রীর কার্যালয়ের দপ্তর প্রধান, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সে সময়ই তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে বিকালে তিনি জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন। Ad Click
Followers
News media encompasses the various, often corporate-owned, channels of communication—including newspapers, television, radio, and digital platforms—that gather, analyze, and disseminate current events and information to the public