Skip to main content

বরিশালে আইনজীবীদের আদালত বর্জন

 

বিস্তারিত......

আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে বরিশালের চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন।

তিনি বলেন, গত সপ্তাহে বিএনপি ক্ষমতায় আসার পর যেসব মামলায় হাইকোর্ট ও বরিশাল মেট্রোপলিটন দায়রা জজ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেছেন, সেসব মামলার আসামিদের চিফ ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন দিচ্ছেন। ফ্যাসিস্ট সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও এসে জামিন নিয়ে যাচ্ছেন। এতে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।
Click Now

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিচারকদের সঙ্গে আলোচনা করা হলেও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিমউদ্দিন আহমেদ পান্না, সাবেক সভাপতি মহসিন মন্টু, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের এপিপি তারেক আল ইমরান প্রমুখ।

বিক্ষোভে অংশ নেয়া আইনজীবীরা দাবি করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে সোমবার অনৈতিক ও আইনবহির্ভূতভাবে জামিন দেওয়া হয়েছে, যাকে হাইকোর্ট পর্যন্ত জামিন দেয়নি। এর আগেও একাধিক আসামিকে একইভাবে জামিন দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, সাধারণ আইনজীবীরা ন্যায়বিচার পাচ্ছেন না। তারা আইন মন্ত্রণালয়ের কাছে দুই বিচারককে প্রত্যাহারের দাবি জানান।
Ad 

আইনজীবী দুলাল মোল্লা বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতার দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। বিচার বিভাগের মধ্যে কিছু কলঙ্কিত ব্যক্তি অন্যায়ভাবে কাজ করছেন। হাইকোর্ট ও জজকোর্ট যাদের জামিন দেয়নি, তাদের টাকার বিনিময়ে জামিন দেওয়া হচ্ছে।’ তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি জানান।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, বিস্ফোরক ও অস্ত্র মামলার আসামিদের জামিন দেওয়ার এখতিয়ার জেলা জজ আদালতের। কিন্তু বিনা কারণে জামিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত বিচারকদের অপসারণ না করা পর্যন্ত আদালত বর্জন চলবে বলেও জানান। Ad

বিক্ষোভে আইনজীবীরা আরও অভিযোগ করেন, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আত্মীয়।

তবে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের নাজির কামরুল ইসলাম বলেন, দুই আদালতের স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। আইনজীবীদের বর্জনে আদালতের কাজে কোনো বিঘ্ন ঘটেনি।
Ad Click

Comments

Popular posts from this blog

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি। Click Now এর আগে, রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশাবাদী হওয়ার কথা জানালেও, বাংলাদেশের নতুন সরকার ইতিবাচক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চীনা দূত। তিনি জানান, তার দেশ এই অঞ্চলের সব মানুষের উপকারের জন্য কাজ করছে। এখানে তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। Ad Click

কুমিল্লায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ

  বিস্তারিত...... কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে লোহার জানালা ও দেয়াল বিধ্বস্ত হয়েছে। ভবনের নিচতলা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। Click Now জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান , সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিয়াউল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিয়াউল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।  দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন জানান, ভোর সাড়ে ৪টার দিকে বলদা...

মাগুরায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

বিস্তারিত.........   মাগুরা সদর উপজেলার মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি এলাকায় সড়ক দুর্ঘটনায় আকাশ (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আকাশ মাগুরা সদরের কুকিলা গ্রামের সবুর মন্ডলের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর জেলার মাওনা এলাকা থেকে টাইলস বোঝাই একটি ট্রাক সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয়। পথে মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। স্থানীয়রা পরে জানতে পেরে সেখানে গিয়ে দেখতে পান চালক আকাশ ট্রাকের ভেতরে আটকা পড়ে আছে।  এ সময় তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। Ad Click

Click