Skip to main content

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রতিমন্ত্রী এম.এ মুহিত

 

বিস্তারিত......

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত বলেছেন, নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে অত্যন্ত গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণ, কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং যন্ত্রপাতি, ওষুধপত্র সাপ্লাই দেওয়া হবে। আর ডাক্তাররা যদি রোগীদের ভদ্রভাবে সময় নিয়ে চিকিৎসাপত্র প্রদান করেন তবে শতকরা ৮০ ভাগ রোগী এমনিতেই ভাল হয়ে যাবে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। Ad

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালের জায়গা দখল ও দালালদের দৌরাত্ম নিরসন সরকারের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রত্যেককে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ দিয়ে সাময়িক বন্ধ করা হয় তবে প্রত্যক নাগরিককে হাসপাতালগুলো নিজের হাসপাতাল মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানেই সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবেন।  

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জেলার সকল হাসপাতালের সরঞ্জাম, চিকিৎসক সংকট, জনবল সংকটের বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা সব সমস্যার সমাধান করব। 
Click Now

তিনি বলেন, প্রত্যেক ডাক্তারদের নিয়মিত অফিসে রোগী দেখতে হবে। কেউ যেন অনুপস্থিত না থাকেন। সবার উপস্থিতি নিশ্চিত করা গেলে অনেক সমস্যা দূর হবে।

তিনি বলেন, মহাসড়কের পাশে ট্রমা সেন্টারটি বিগত সময়ে চালু করা হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ট্রমা সেন্টারটি দ্রুত চালু করবো। 

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন ডা. রুহুল আমিনসহ জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ad Click

Comments

Popular posts from this blog

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি। Click Now এর আগে, রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশাবাদী হওয়ার কথা জানালেও, বাংলাদেশের নতুন সরকার ইতিবাচক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চীনা দূত। তিনি জানান, তার দেশ এই অঞ্চলের সব মানুষের উপকারের জন্য কাজ করছে। এখানে তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। Ad Click

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

  বিস্তারিত...... লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনা নিশ্চিত করেছেন।  Click Now নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।   Ad Click

কুমিল্লায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ

  বিস্তারিত...... কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে লোহার জানালা ও দেয়াল বিধ্বস্ত হয়েছে। ভবনের নিচতলা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। Click Now জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান , সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিয়াউল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিয়াউল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।  দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন জানান, ভোর সাড়ে ৪টার দিকে বলদা...

Click