বিস্তারিত......
সিলেটে স্বামীরবাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় রুমা পাল (৩৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মোগলাবাজার থানার কৃষাণপুর শিববাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুমা পাল ওই এলাকার রঞ্জিত পালের স্ত্রী।
পুলিশ জানায়, ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রুমা পালের মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.