বিস্তারিত......
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম ভোলা নামে (৫৫) একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের শখেরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভোলা চড়াইখোলা ইউনিয়নের কিসামত চড়াইখোলা এলাকার আলাউদ্দিন আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান ভোলা।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.