বিস্তারিত......
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও নিহত নারীর স্বামী ও কন্যাসহ তিনজন আহত হয়েছেন।
আজ রবিবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ।
নিহত ইতি চক্রবর্তী (৪৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। দুর্ঘটনায় গুরুদাস চক্রবর্তী (৬০) ও তাদের কন্যা উপমা চক্রবর্তী (১৬) এবং স্বরুপকাঠি উপজেলার বাসিন্দা পবিত্র মজুমদার (৫০) গুরুতর আহত হয়েছেন। Click Now
উদ্ধার অভিযানে অংশ নেওয়া গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, গ্রীনভিউ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিল। বাসটি বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি তিন-চারবার উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, আহতদের মধ্যে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.