বিস্তারিত......
সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রের নদীতে গোসলে নেমে এক পর্যটক শিশুর প্রাণহানি ঘটেছে। নদীতে ডুবে মারা গেছে জিহাদ নামের ওই শিশু। জিহাদ (১১) নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া গ্রামের বাসিন্দা জুয়েল মিয়ার ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে পরিবারের অন্য সদস্যদের সাথে জাফলং বেড়াতে যায় শিশু জিহাদ। এসময় জাফলংয়ের পিয়াইন নদীতে গোসলে নামে শিশুটি। একপর্যায়ে সে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাফলংয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.