বিস্তারিত......
দিনাজপুরের কাহারোল উপজেলায় তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে মোটরসাইকেল চালক এনায়েতুল করিমের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনে।
মৃত এনায়েতুল করিম (৫০) বীরগঞ্জ উপজেলার সাঁতোর ইউনিয়নের সাঁতোর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ফিলিং স্টেশনে তেল নিতে যান। দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ অসুস্থ হয়ে মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিতরা তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার বর্মন জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে থাকার সময়ই এনায়েতুল করিম অসুস্থ হয়ে পড়েন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.