বিস্তারিত......
কুমিল্লার লাকসাম উপজেলায় একটি মসজিদের শৌচাগার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং মিয়াজী বাড়ি জামে মসজিদের শৌচাগারে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
নিহত যুবক মোরশেদ আলম (২৪) পাশের মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে।
Click Now
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে শ্রীয়াং গ্রামের কয়েকজন মুসল্লি মসজিদে নামাজ পড়তে যান। সে সময় এক মুসল্লি মসজিদের শৌচাগারে মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে অন্যান্য মুসল্লিরা গিয়ে শৌচাগারে উপস্থিত হয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও জানা গেছে।
লাকসাম থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.