নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকআপের চাপায় জুম্মন (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে ফতুল্লার বক্তাবলী চর প্রসন্ননগর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরমান (২১) নামে আরেকজন গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আখিল উদ্দিন নামে এক চালকের কাছ থেকে ইজিবাইক চালক জয়নাল আবেদীন পিকআপ নিয়ে চর প্রসন্ননগর ব্রিজ রোড দিয়ে চালাচ্ছিলেন। এ সময় ব্রিজ পার হয়ে গুচ্ছনগর গ্রামের বাজারে এসে মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর ওপর পিকআপ তুলে দেন।
Click Now
পরে মোটরসাইকেল চালক আরমান ও তার বন্ধু জুম্মনকে স্থানীয়রা উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে জুম্মনকে মৃত ঘোষণা করা হয় এবং আরমানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত জুম্মন বক্তাবলীর চর প্রসন্ননগর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। আহত আরমান একই এলাকার আবুল কাশেম বেপারীর ছেলে। এ ঘটনায় পিকআপসহ চালকের এক সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.