বিস্তারিত......
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ট্রাকচাপায় মো. শাহীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
সন্দ্বীপ থানার (ওসি, তদন্ত) সুজন হালদার জানান, বিকেলে কাজের উদ্দেশে যাওয়ার সময় একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন শাহীন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.