বিস্তারিত......
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) উড়ালসড়কে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চেরাগআলী কাদেরিয়া গেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ - ২৬-৫৮৩৬) বিআরটি উড়ালসড়কের চেরাগআলী কাদেরিয়া গেট এলাকার (লুপ) ঢাল দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়।
এ সময় কারে থাকা যাত্রী ও চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম বলেন, আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগেছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.