বিস্তারিত......
পঞ্চগড় শহরের টিন পট্রি রোড বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও ৩টি দোকানের মালামাল পুড়ে গেছে।
জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর স্থানীয়রা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেননি। এদিকে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত না হলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Click Now
স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘটনাস্থলের পাশেই একটি কাপড়ের মার্কেট থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।
পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিটের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়, প্রাথমিকভাবে শর্টসার্কিটকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.