Skip to main content

Posts

Showing posts from February, 2026

নৌপুলিশের অভিযানে সাত দিনে আটক ৩০৬

বিস্তারিত...... দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ ৩০৬ জনকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নৌ পুলিশ জানায়, গত সাত দিনব্যাপী পরিচালিত অভিযানে মোট ৫ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ১১৫ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৯৯৩ কেজি মাছ, ৭ হাজার ২০০টি রেণু পোনা ও ৮০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় নদী থেকে ৩১০টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। Click Now এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়। অভিযানকালে ৩০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ৫৬টি মৎস্য আইন, ২৪টি বেপরোয়া গতি আইন, ৯টি অপমৃত্যু, ১টি বালুমহাল, ১টি নদী দূষণ এবং ১টি চুরি মামলাসহ মোট ৯২টি মামলা দায়ের করা হয়। জব্দ করা অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাছের পোনা পানিতে অবমুক্ত করা হয় এবং অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। Ad Click

সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  বিস্তারিত...... সিলেটে স্বামীরবাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় রুমা পাল (৩৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মোগলাবাজার থানার কৃষাণপুর শিববাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুমা পাল ওই এলাকার রঞ্জিত পালের স্ত্রী। পুলিশ জানায়, ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রুমা পালের মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। Ad Click

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রতিমন্ত্রী এম.এ মুহিত

  বিস্তারিত...... স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত বলেছেন, নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে অত্যন্ত গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণ, কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং যন্ত্রপাতি, ওষুধপত্র সাপ্লাই দেওয়া হবে। আর ডাক্তাররা যদি রোগীদের ভদ্রভাবে সময় নিয়ে চিকিৎসাপত্র প্রদান করেন তবে শতকরা ৮০ ভাগ রোগী এমনিতেই ভাল হয়ে যাবে মন্তব্য করেছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। Ad প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালের জায়গা দখল ও দালালদের দৌরাত্ম নিরসন সরকারের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রত্যেককে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ দিয়ে সাময়িক বন্ধ করা হয় তবে প্রত্যক নাগরিককে হাসপাতালগুলো নিজের হাসপাতাল মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানেই সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরো...

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় : প্রধানমন্ত্রী

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়।’ তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং মেলা হয়ে উঠুক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার।’ বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধ, মেধাভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। Click Now সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘অমর একুশে বইমেলা কেবল বই কেনাবেচার মেলা নয়, এটি আমাদের মেধা ও মননে...

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

  বিস্তারিত...... সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক সময়ে অফিসে উপস্থিত না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি । বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না হন, তবে সরকারের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।’ Clcik Now প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়নিষ্ঠার উদাহরণ টেনে সচিব জানান, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে চলে আসেন। জনদুর্ভোগ কমাতে এবং যানজট এড়াতে তিনি অনেক সময় প্রটোকল ছাড়াই খুব ভোরে সচিবালয়ে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই আগমনের ফলে কর্মকর্তাদের মধ্যে সময়ের সচেতনতা এবং একটি ইতিবাচক চাপ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, প্রধানমন্ত্রীর সেখানে নিজস্ব অফিস রয়েছে এবং তিনি চাইলে যে কোনো দিন সেখানে অফিস করতে পারেন। তবে...

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ: চমেকে ভর্তি ৬ জনের অবস্থাই সংকটাপন্ন

  বিস্তারিত...... কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এন আলম এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ছয় জনকে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ছয়জনের অবস্থাই সংকটাপন্ন। তাদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এর আগে গত বুধবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকায় এন আলম এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় পাম্পের ট্যাংক থেকে গ্যাস নির্গত (লিকেজ) হয়ে আগুন ধরে যায়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে তা নেভান। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আবার আগুন ধরে যায়। বিস্ফোরণের পর আগুনে দগ্ধ ছয়জনকে চমেক হাসপাতালে আনা হয়। Click Now চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, কক্সবাজার থেকে আসা ছয়জন রোগী বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তাঁদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পুড়েছে। সবারই অবস্থা সংকটাপন্ন। প্রসঙ্গত, এর আগে গত সোমবার ভোরে চট্টগ্রাম হালিশহরে হালিমা মঞ্জিলে ছয়তলা ভবনটির তৃ...

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে। জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষে বুধবার শহীদ সেনা অফিসারদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের পিলখানায় শাহাদাতবরণকারী সদস্যদের পরিবারবর্গ ও নিকটাত্মীয়রা, পিলখানায় চাকরিরত সেই সব সেনা অফিসার যারা দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন।  Click Now তিনি বলেন, মাহে রমজানের এই পড়ন্ত বিকালে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, ৯০ -এর গণআন্দোলন এবং ২৪ -এর গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সব ছাত্র-জনতাকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বীর শহীদকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত শহীদ পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদন...

দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে রেহাই নেই: নিপুণ রায় চৌধুরী

  বিস্তারিত...... দলের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী । তিনি বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক বা দলের পরিচয় ব্যবহার করুক না কেন, তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক উভয় ধরনের ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ঢাকা-৩ আসনের আওতাধীন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নিপুণ রায় চৌধুরী । তিনি  বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে শৃঙ্খলা বজায় রাখতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। Click Now বুড়িগঙ্গা নদী রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদী দূষণ রোধে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। এ ছাড়া অবৈধভাবে গ্যাস সরবরাহ, বাসাবাড়ি ও অলিগলিতে কেমিক্যাল গুদাম গড়ে ওঠা।কদমতলি-কোনাখোলা সড়কের জনদুর্ভোগের ব...

শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ ও মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

  বিস্তারিত...... গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিক্সা চালক আতাউর রহমানকে (৩২) অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ অপহরণের ঘটনা এবং মামলার সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী অটোরিক্সা চালকের স্ত্রীর বড় ভাই রেজাউল করিম (৩০) বাদী হয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামালা দায়ের করে। পরে পুলিশ ওই রাতেই মামলার দুইজন এবং অপর এক আসামিকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার করে। Click Now আসামিরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মোহন গ্রামের রোকন তালুকদারের ছেলে আসাদুল ইসলাম (৪৬), এনামুল হক (৪০) ও মনির উদ্দিনের মেয়ে রহিমা খাতুন (৪২)। তারা শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মৃত মাইন উদ্দিন বেপারীর ছেলে আদাম বেপারী বাবু (৩২), জয়নাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০)। তাদের মধ্যে আস...

বরিশালে আইনজীবীদের আদালত বর্জন

  বিস্তারিত...... আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে বরিশালের চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন। তিনি বলেন, গত সপ্তাহে বিএনপি ক্ষমতায় আসার পর যেসব মামলায় হাইকোর্ট ও বরিশাল মেট্রোপলিটন দায়রা জজ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেছেন, সেসব মামলার আসামিদের চিফ ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন দিচ্ছেন। ফ্যাসিস্ট সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও এসে জামিন নিয়ে যাচ্ছেন। এতে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন। Click Now তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিচারকদের সঙ্গে আলোচনা করা হলেও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত  হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়। Click Now এর আগে দিনের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ বৈঠকে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই নীতি নির্ধারণী বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, আইন মন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। Ad Click

কুমিল্লায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ

  বিস্তারিত...... কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে লোহার জানালা ও দেয়াল বিধ্বস্ত হয়েছে। ভবনের নিচতলা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। Click Now জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান , সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিয়াউল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিয়াউল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।  দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন জানান, ভোর সাড়ে ৪টার দিকে বলদা...

নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ পর্যটকসহ ১৯ জনের প্রাণহানি

  বিস্তারিত...... নেপালে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বরফাচ্ছাদিত নদীতে পড়ে গেলে একজন ব্রিটিশ পর্যটকসহ ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাসটি রাস্তা থেকে ২০০ মিটার (৬৫৫ ফুট)-এরও বেশি গভীর ধাদিং জেলার ত্রিশুলি নদীতে পড়ে যায়।  Click Now স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রকাশ দাহাল বলেন, হতাহত ৪৪ জন যাত্রীর মধ্যে ১৯ জন নিহত হয়েছেন এবং ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিশ্চিত করেন যে, নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। তিনি বিস্তারিত আর কিছু না জানিয়ে বলেন, বাস দুর্ঘটনায় একজন চীনা এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক আহত হয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোহন প্রসাদ নুপান বলেন, ভোর নাগাদ উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। Ad Click

জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

  বিস্তারিত...... ইদানীং অনেকেরই জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না, কিভাবে এই মেইল সুরক্ষিত রাখতে হবে। ই-মেইলের ব্যবহার এখন সর্বত্র। বিভিন্ন কাজের জন্য অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আসে এই ধরনের মেলে। গুগলের ই-মেইল পরিষেবা জি-মেইল অ্যাকাউন্টে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গেলে আগে থেকেই কয়েকটি পদক্ষেপ নিতে হবে। আপনার মেইল অন্য কেউ ব্যবহার করছে কি না, কীভাবে বুঝবেন Click Now অ্যানড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান। সেখান থেকে গুগল অপশনে যান। এবার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট-এ ক্লিক করুন। এরপরেই স্ক্রিনে খুঁজে দেখুন সিকিউরিটি নামে একটি বিভাগ পাবেন। তার মধ্যে স্ক্রল করে নেমে দেখুন একটি অপশন রয়েছে ইউর ডিভাইস, সেটি ক্লিক করুন। তারপরে ক্লিক করুন ম্যানেজ অল ডিভাইস অপশনে। এখানেই দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। যদি এই তালিকায় এমন কোনো ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ দেখেন যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে সেই নামটায় ক্লিক করে সাইন আউট বাটনে ক্লিক করে নিন। Ad  কী কী দেখলে ...

খুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে আগুন

  বিস্তারিত...... খুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে।  আগুনে মোবাইলের দোকানসহ ১০/১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে মার্কেটের গোধূলি নামক মোবাইলের দোকান থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। বিষয়টি দেখে স্থানীয়রা নিরাপত্তা কর্মীকে সংবাদ দেয়। ভেতরে যেতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১টার আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কয়েকটি দোকানের ক্ষতি হয়েছে। Click Now খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক বলেন, খুলনার নিউ মার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারের মোবাইল মার্কেটে আগুন লাগে। সংবাদ পেয়ে আমরা ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট স...

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের ই-ভিসা দেবে যুক্তরাজ্য

  বিস্তারিত...... আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হ‌য়ে‌ছে, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য UKVI অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এই তথ্য যাচাই জরুরি। এসব তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। UKVI সেবা পেতে কোনো অর্থ লাগবে না। Ad Click

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি। Click Now এর আগে, রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশাবাদী হওয়ার কথা জানালেও, বাংলাদেশের নতুন সরকার ইতিবাচক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চীনা দূত। তিনি জানান, তার দেশ এই অঞ্চলের সব মানুষের উপকারের জন্য কাজ করছে। এখানে তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। Ad Click

২০ মিনিটে এক ধর্ষণ, অসসি সিনেমায় ভারতের নির্মম বাস্তবতা

  নারী নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন ছুড়ে দেয় সিনেমাটি বিস্তারিত...... ভারতে প্রতি ২০ মিনিটে একটি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়, এই পরিসংখ্যানই যেন অনুভব সিনহার নতুন ছবি অসসি’র ভেতর দিয়ে জীবন্ত হয়ে ওঠে। দিল্লির পটভূমিতে নির্মিত এই সিনেমা কেবল একটি পরিবারের গল্প নয়, বরং প্রতিদিনের সেই আতঙ্কের মুখোমুখি দাঁড় করায়, যা অসংখ্য নারী নীরবে বয়ে বেড়ান। আর্টিকেল ১৫, মুল্ক, থাপ্পড়ের মতো সামাজিক বার্তাবহী কাজের পর অনুভব সিনহা এবার অসসি দিয়ে ধর্ষণ ও বিচারব্যবস্থার বাস্তবতা তুলে ধরেছেন। চিত্রনাট্য লিখেছেন অনুভব সিনহা, গৌরব সোলাঙ্কি। অভিনয়ে তাপসী পান্নু, মোহাম্মদ জিশান আয়ুব, কানি কুসরুতি, কুমুদ মিশ্রা, রেবতী, মনোজ পাহওয়া, নাসিরুদ্দিন শাহ। Ad ছবির শুরুতেই এক ভয়াবহ দৃশ্য। দিল্লির এক সুনসান মেট্রো স্টেশনের বাইরে থেকে স্কুলশিক্ষিকা পরিমাকে তুলে নেয় একদল উচ্ছৃঙ্খল যুবক। চলন্ত গাড়িতে তাকে ধর্ষণ করে তারা। এরপর অর্ধনগ্ন অবস্থায় রেললাইনের পাশে ফেলে যায়। পরদিন সকালে স্থানীয় এক যুবক গুরুতর আহত অবস্থায় পরিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকেই গল্প ফিরে যায় অতীতে। স্বামী বিনয়, ছেলে ধ্রুবকে নিয়ে সাধারণ কিন্...

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বিস্তারিত...... কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের দাউদকান্দি স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এরশার হোসাইন এবং দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘একটি নোহা মাইক্রোবাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কোনও একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। Ad Click

প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন। সোমবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আসেন। এই সময়ে তাঁকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ।’ প্রধানমন্ত্রী তিনবাহিনীর প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  Click Now প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর এটাই সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রথম অফিস। এরপর প্রধানমন্ত্রী তার চেম্বারে বসেন। দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‌্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম , সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান , নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান , বিমানবাহিনী প্রধান এ য়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন , প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দি...

চালককে অচেতন করে অটোরিকশা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা

  বিস্তারিত...... শাহবাগে চালককে অচেতন করে অটোরিকশা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। আহত চালক মো. আবু কালাম  (৪৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  রবিবার রাতে ঘটনাটি ঘটে।  শাহবাগ থানা এলাকায় থেকে পথচারীরা তাকে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে যান। সংবাদ পেয়ে তার ছেলে মারুফ তাকে সেখান থেকে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। Click Now ছেলে মারুফ সোমবার সকালে বলেন, তার বাবা'র জ্ঞান ফেরেনি। তিনি এখনো মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।   সে জানায়, তার বাবা ভাড়ায় ব্যাটারী চালিত অটোরিকশার চালাতেন। তার রিকশা টি পাওয়া যায়নি। তবে কিভাবে ঘটনার শিকার হয়েছেন, তার জ্ঞান না ফেরায় সেটি জানা যায়নি।  তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। বর্তমানে হাজারীবাগ কালু নগর বড় মসজিদ পাশে থাকেন। তার পিতার নাম রশিদ কাজী।  Ad Click

সিলেটের যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  বিস্তারিত...... সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ সোমবার সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর এবং ১১ কেভি শিববাড়ি, চান্দাই ও বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। Click Now এছাড়াও নগরীর মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ি, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। গ্রাহকদের সাময়ি...

সিদ্ধিরগঞ্জে ওলামা লীগের সভাপতি গ্রেফতার

  বিস্তারিত......... বৈষম্যবিরোধী মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ৷ রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।  সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান , বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত বিস্ফোরক মামলায়  মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন৷ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান , বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে গ্রেফতার করা হয়।  তিনি বিস্ফোরক মামলার আসামি।  দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন।  সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।  Ad Click

প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ । রবিবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। Click Now সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুসারে, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি এবং জরুরি চিকিৎসা সমন্বয় করবেন। উল্লেখ্য, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরতিহীন চিকিৎসাসেবা দিয়েছেন। Ad Click

সড়কে প্রাণ গেল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার

 বিস্তারিত...... রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) নিহত হয়েছেন।  রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুর রশিদ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মোটরসাইকেলে চণ্ডিপুর গ্রামে গরুর চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফেরার পথে চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় তাঁর সামনে থাকা ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনের একটি চাকা খুলে যায়। এতে তাঁর মোটরসাইকেলটি অটোভ্যানে ধাক্কা লাগে এবং তিনি সড়কে ছিটকে পড়েন।  Click Now এসময় তার পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে দায়িত্বরত চিকিৎসক সাজিয়া খান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথে আবদুর রশিদের মৃত্যু হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অফিসকে জানিয়ে দুপুরে একটি গরুর চিকিৎসা করতে গি...

কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

 বিস্তারিত...... নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী গ্রামে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও মাটি ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাজহরদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজহরদী ও পাশে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক ইটভাটা পরিচালিত হচ্ছে। ভাটার চাহিদা মেটাতে প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে ভেকু দিয়ে আশপাশের কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে যায়। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পার্শ্ববর্তী জমির পাড় ভেঙে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। Click Now শনিবার রাতে মাটি কাটার সময় স্থানীয়রা বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত কবিরের অভিযোগ, হানিফ, মহাসিন, শারজাহান ও শানুর নেতৃত্বে সশস্ত্র লোকজন ...

Click