Skip to main content

২০ মিনিটে এক ধর্ষণ, অসসি সিনেমায় ভারতের নির্মম বাস্তবতা

 

নারী নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন ছুড়ে দেয় সিনেমাটি

বিস্তারিত......

ভারতে প্রতি ২০ মিনিটে একটি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়, এই পরিসংখ্যানই যেন অনুভব সিনহার নতুন ছবি অসসি’র ভেতর দিয়ে জীবন্ত হয়ে ওঠে। দিল্লির পটভূমিতে নির্মিত এই সিনেমা কেবল একটি পরিবারের গল্প নয়, বরং প্রতিদিনের সেই আতঙ্কের মুখোমুখি দাঁড় করায়, যা অসংখ্য নারী নীরবে বয়ে বেড়ান।

আর্টিকেল ১৫, মুল্ক, থাপ্পড়ের মতো সামাজিক বার্তাবহী কাজের পর অনুভব সিনহা এবার অসসি দিয়ে ধর্ষণ ও বিচারব্যবস্থার বাস্তবতা তুলে ধরেছেন। চিত্রনাট্য লিখেছেন অনুভব সিনহা, গৌরব সোলাঙ্কি। অভিনয়ে তাপসী পান্নু, মোহাম্মদ জিশান আয়ুব, কানি কুসরুতি, কুমুদ মিশ্রা, রেবতী, মনোজ পাহওয়া, নাসিরুদ্দিন শাহ। Ad

ছবির শুরুতেই এক ভয়াবহ দৃশ্য। দিল্লির এক সুনসান মেট্রো স্টেশনের বাইরে থেকে স্কুলশিক্ষিকা পরিমাকে তুলে নেয় একদল উচ্ছৃঙ্খল যুবক। চলন্ত গাড়িতে তাকে ধর্ষণ করে তারা। এরপর অর্ধনগ্ন অবস্থায় রেললাইনের পাশে ফেলে যায়। পরদিন সকালে স্থানীয় এক যুবক গুরুতর আহত অবস্থায় পরিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকেই গল্প ফিরে যায় অতীতে।

স্বামী বিনয়, ছেলে ধ্রুবকে নিয়ে সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা সংসার ছিল পরিমার। বিনয় একটি সুপারমার্কেটে কাজ করে। আর্থিক স্বচ্ছলতা না থাকলেও তাদের সম্পর্কে ছিল আস্থা। ভয়াবহ ঘটনার পর স্ত্রীর পাশে অবিচল থাকে বিনয়। দগদগে শারীরিক ও মানসিক ক্ষত সারাতে ভালোবাসা দিয়েই লড়াই করে সে। ছোট ধ্রুবও যেন হঠাৎ বড় হয়ে যায়। Ad

তদন্তে ধর্ষণকারীদের গ্রেপ্তার করতে বেশি সময় লাগেনি। কিন্তু আদালতে দোষ প্রমাণ করাই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। পরিমার পাশে দাঁড়ায় আইনজীবী রাভি, চরিত্রে তাপসী পান্নু। আদালতের লড়াইয়ে একে একে সামনে আসে পিতৃতান্ত্রিক মানসিকতা, পুলিশি দুর্নীতি, অর্থবল আর প্রভাবের অপব্যবহার।

অভিযুক্তদের একজনের বাবা অর্থবল ব্যবহার করে মামলাকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করে। প্রমাণের অভাবে রাভিকে বারবার হোঁচট খেতে হয়। বিচার যেন বারবার থমকে যায় ক্ষমতার সামনে। এমন সময় ছাতাধারী এক অজ্ঞাত ব্যক্তির আবির্ভাব ঘটে। অভিযুক্ত কয়েকজনকে নির্মমভাবে হত্যা করা হয়। আইনি বিচার আর প্রতিশোধের দ্বন্দ্বে গল্প এগোয় নতুন মোড়ে। Ad

রাভি কি পারবে দোষীদের আইনি শাস্তি নিশ্চিত করতে, পরিমা কি পাবে ন্যায়বিচার, সেই উত্তর জানতে দেখতে হবে অসসি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই গল্পে পরিচালক সমাজের কঠিন বাস্তব তুলে ধরেছেন।

অভিনয়ের দিক থেকে তাপসী পান্নু শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন। মোহাম্মদ জিশান আয়ুবের চরিত্রে গভীরতা থাকলেও তাকে আরও বিস্তৃতভাবে ব্যবহার করা যেত। কানি কুসরুতির অভিনয় অত্যন্ত প্রশংসনীয়। কুমুদ মিশ্রা গম্ভীর চরিত্রে দৃঢ়। মনোজ পাহওয়া, রেবতী নিজ নিজ চরিত্রে মানানসই। নাসিরুদ্দিন শাহকে আরও বিস্তৃতভাবে ব্যবহার করা হলে ভালো লাগত। Ad

কিছু জায়গায় কাহিনি খানিকটা বিক্ষিপ্ত মনে হয়েছে। কয়েকটি সম্পর্ক স্পষ্টভাবে খোলাসা করা হয়নি। তবু শেষ পর্যন্ত ছবিটি ভাবনায় নাড়া দেয়।

অসসি কেবল একটি সিনেমা নয়, নারী নিরাপত্তা নিয়ে এক কঠিন প্রশ্ন। কবে এমন সময় আসবে, যখন নারীরা নিঃসংকোচে স্বাধীনভাবে চলতে পারবে। এই প্রশ্নই ছবির শেষে দীর্ঘ সময় ধরে থেকে যায়। ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অসসি।
Ad Click


Comments

Popular posts from this blog

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি। Click Now এর আগে, রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশাবাদী হওয়ার কথা জানালেও, বাংলাদেশের নতুন সরকার ইতিবাচক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চীনা দূত। তিনি জানান, তার দেশ এই অঞ্চলের সব মানুষের উপকারের জন্য কাজ করছে। এখানে তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। Ad Click

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

  বিস্তারিত...... লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনা নিশ্চিত করেছেন।  Click Now নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।   Ad Click

কুমিল্লায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ

  বিস্তারিত...... কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে লোহার জানালা ও দেয়াল বিধ্বস্ত হয়েছে। ভবনের নিচতলা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। Click Now জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান , সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিয়াউল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিয়াউল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।  দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন জানান, ভোর সাড়ে ৪টার দিকে বলদা...

Click