বিস্তারিত.........
বৈষম্যবিরোধী মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ৷ রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত বিস্ফোরক মামলায় মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন৷ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে গ্রেফতার করা হয়। তিনি বিস্ফোরক মামলার আসামি। দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.