বিস্তারিত......
খুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে।
আগুনে মোবাইলের দোকানসহ ১০/১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে মার্কেটের গোধূলি নামক মোবাইলের দোকান থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। বিষয়টি দেখে স্থানীয়রা নিরাপত্তা কর্মীকে সংবাদ দেয়। ভেতরে যেতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১টার আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কয়েকটি দোকানের ক্ষতি হয়েছে।
Click Now
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক বলেন, খুলনার নিউ মার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারের মোবাইল মার্কেটে আগুন লাগে। সংবাদ পেয়ে আমরা ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। বিদ্যুতের অনেক তার ছড়িয়ে ছিটিয়ে ছিল আর সেই তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হাতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ডাম্পিং ডাউনের কাজ চলছে। আপাতত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.