
রাজধানীর তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় হাইস গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৫০)। তিনি মিরপুর ১২ এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ কাজীর ছেলে।
বুধবার (১০ জুন) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে ইয়াকুব আলী পোস্তগোলা থেকে পাঠাও রাইডে বাসার উদ্দেশে যাচ্ছিলেন। বিজয় সরণি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি হাইস গাড়ি পাঠাও মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর মাথায় আঘাত পান।
পরে পাঠাও চালকের সহযোগিতায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ২টা ১৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হাইস গাড়ির চালক ফরহাদ (২৫) নিহতের স্বজনদের সঙ্গে রয়েছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প জানায়, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Comments
Post a Comment
Thank you for commenting.