বিস্তারিত......
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
সবশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে রয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী এক ছেলে শিশু, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী এক মেয়ে শিশু এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী এক ছেলে শিশু।
হাসপাতাল সূত্রে জানা যায়, এসব শিশুর মৃত্যুর পেছনে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, হার্ট ফেইলিউর ও ব্রঙ্কোপনিউমোনিয়ার মতো জটিলতা ছিল। Click Now
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ শিশু হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। Open Link
Comments
Post a Comment
Thank you for commenting.