কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের এন্ডারসন রোডের হোটেল নিশীতার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম অর্জুন দাশ (৬০)। তিনি ফেনী জেলার শ্রীধাম চন্দ্র দাশের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে হোটেলের ওই কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না মেলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বুধবার বিকেলে কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান কর্মীরা। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। দীর্ঘ সময় কক্ষে পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকালে মরদেহটি নগ্ন অবস্থায় ছিল। পাশ থেকে একটি গামছাও পাওয়া গেছে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নিহতের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments
Post a Comment
Thank you for commenting.