বিস্তারিত......
রাজধানীর তিনশো ফিট জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত (২০) ও সাব্বির (২২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা দুজনেই উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তাদের উভয়ের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে।
বাঞ্ছারামপুর থেকে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে ঢাকায় আসার পথে রুপগঞ্জ তিনশো ফিট জলসিঁড়ি এলাকায় দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটা দশ মিনিটে রিফাত ও সোয়া ছয়টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.