বিস্তারিত......
মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ আটজন মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.