বিস্তারিত......
বরিশালের গৌরনদীতে নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যার পর আড্ডা দেওয়া ১২ শিক্ষার্থীকে আটক করে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে বিকেলে স্কুল-কলেজগামী কোনো ছাত্র-ছাত্রী সন্ধ্যার পরে রাস্তার মোড়ে, হোটেল-রেস্তোরাঁয়, পার্কে কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না মর্মে মাইকিং করা হয়েছিল।
Click Now
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম বলেন, মাদকের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজপড়ুয়া তরুণ-কিশোররা পড়ার টেবিল থেকে দূরে সরে আসছে। তাই শিক্ষার্থীদের সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই সভার গৃহীত সিদ্ধান্তের আলোকে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের প্রাথমিকভাবে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.