বিস্তারিত......
নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও হাতিয়া থানা পুলিশ। এসময় বিভিন্ন স্থান থেকে ২৮৫ বস্তা চোরাইকৃত চিনি জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের দিক-নির্দেশনায় এসআই প্রতীক পালের নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত গুদাম থেকে ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি
Click Now
এদিকে, শনিবার দুপুরে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিনের নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় হেলাল বেপারী নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৭ ও তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি, ৪৫ কেজি করে চিনি রয়েছে।
দীর্ঘদিন থেকে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে আসা চোরাই মালামাল কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রি করে আসছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন জানান, জব্দকৃত চিনিগুলো সংরক্ষণে রাখা হয়েছে। পরে এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.