বিস্তারিত......
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাবেদ (১৯)। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং তার বাবার নাম মতিন। আহত মো. সামিরের (২৪) বাড়িও নারায়ণগঞ্জ জেলায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, সকালে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয় এবং সামির গুরুতর আহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.