Skip to main content

ভোলায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, উদ্ধার অভিযানে বরিশাল ও খুলনার ডুবুরি দল

 

বিস্তারিত......

ভোলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অভিযানে  যাওয়ার সময় স্পিডবোট উল্টে গিয়ে ফখরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ারসার্ভিস সদস্যদের সাথ বরিশাল এবং খুলনা থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালাচ্ছে। প্রায় ২০ ঘণ্টা পার হলেও নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধান পাওয়া যায় নি। নিখোঁজ থাকা ফখরুলেরর দেশের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ এলাকায়। 

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  Earn Money

জেলা মৎস্য কর্মকর্তা মো: ইকবাল হোসাইন জানান, ইলিশের প্রজনন মৌসুমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সন্ধ্যার পর মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যদের নিয়ে ৭ সদস্যের একটি টিম মঙ্গল শিকদার লঞ্চঘাট থেকে একটি স্পিডবোটে নিয়ে নদীতে অভিযানে নামে। স্পিডবোটটি ছাড়ার পরপরই তীব্র স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে দাঁড়িয়ে থাকা কর্ণফুলী-১০ লঞ্চের সাথে ধাক্কা লাগে। সাথে সাথে বোটটি উল্টে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় ৬ জনকে উদ্ধার করা হয়। তবে পুলিশ কনস্টেবল ফখরুল ইসলামকে পাওয়া যায়নি। Click Now

খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নিখোঁজ পুলিশ কনস্টেবল ফকরুল ইসলামের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

লালমোহন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম  দুপুর সোয়া তিনটায় জানান, নিখাঁজ মোঃ ফখরুল ইসলামকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পাশাপাশি বরিশাল এবং খুলনা থেকে ডুবুরী দল এসে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। 
Ad Click

Comments

Popular posts from this blog

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  বিস্তারিত...... প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি। Click Now এর আগে, রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।  তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশাবাদী হওয়ার কথা জানালেও, বাংলাদেশের নতুন সরকার ইতিবাচক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চীনা দূত। তিনি জানান, তার দেশ এই অঞ্চলের সব মানুষের উপকারের জন্য কাজ করছে। এখানে তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। Ad Click

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

  বিস্তারিত...... লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনা নিশ্চিত করেছেন।  Click Now নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।   Ad Click

কুমিল্লায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ

  বিস্তারিত...... কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে লোহার জানালা ও দেয়াল বিধ্বস্ত হয়েছে। ভবনের নিচতলা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। Click Now জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান , সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিয়াউল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিয়াউল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।  দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন জানান, ভোর সাড়ে ৪টার দিকে বলদা...

Click