বিস্তারিত......
কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে কন্যা নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পান্টি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বাদল জানান, সড়কের পাশেই আজিজুরের বড় পুকুর রয়েছে। সেখানে কয়েকজন হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় একজনের হাতে একটি বস্তা উঠে আসে। বস্তার মুখ খুলে দেখা যায় এক কন্যা নবজাতক শিশুর মরদেহ। এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়, উৎসুক জনতা মরদেহ দেখতে ভিড় করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.