বিস্তারিত......
রাজশাহীর কর্ণহার থানার ধরমপুর এলাকায় নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে আদিব নামের ১১ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটির পরিবার জানিয়েছে, রবিবার সন্ধ্যায় তারাবির নামাজের পর থেকে আদিবকে খুঁজে পাচ্ছিলেন না তারা। সকালে এলাকাবাসী ও স্বজনরা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কর্ণহার থানা পুলিশ আদিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা, শিশুটির প্যান্টের বেল্ট দিয়ে তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.