বিস্তারিত......
ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও একজন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এ ঘটনা ঘটে।
মৃত ফুলঝুরি বেগম উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে ছেলে লাভলুকে নিয়ে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি বেগম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফুলঝুরি খাতুনের মৃত্যু হয়।
Click Now
পরে আহত লাভলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.