বিস্তারিত......
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।
জানা গেছে, এনামুল হক রাসেল ও তার মা বাড়ির প্রায় ৫০০ গজ উত্তরে নতুন ভিটাবাড়িতে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য রাস্তার পাশে স্থাপিত বৈদ্যুতিক খুঁটির তার থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
Click Now
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আমেনা বেগম রিনা ও এনামুল হক রাসেলের শরীরে আগুন জ্বলতে দেখা যায়। এসময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে দ্রুত বালি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.