Skip to main content

ছোট ভাইয়ের মৃত্যুশোকে বড় ভাইয়েরও মৃত্যু, পরিবারে শোকের ছায়া

 বিস্তারিত...

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর উত্তরপাড়া এলাকা।

রবিবার ভোরে ক্যান্সারে আক্রান্ত আব্দুল গফুর (৫০) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি ধূলিহর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে বড় ভাই আব্দুল করিম (৫২) ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের ভাষ্য, শোকের আঘাতে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অল্প সময়ের মধ্যেই মৃত্যু হয়।

বিকেলে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই ভাইকে দাফন করা হয়। একসঙ্গে জানাজা ও দাফনে স্থানীয়রা অংশ নেন। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তবে এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
Ad Click

Comments

Click