বিস্তারিত......
গাইবান্ধার সাদুল্লাপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের খোর্দ মোজাহিদপুর এলাকার অনির্দিষ্ট সংখ্যক গ্রামবাসীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন। এর আগে শুক্রবার রাতেই পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে নিহত লেবু মিয়া ওরফে ভন্ডলের মা ফুলমতি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি বলেন, তদন্ত করে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে নাসিমা বেগম নামে এক নারী তার স্বামীসহ ঢাকা থেকে পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর এলাকায় এসে বাস থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পালসার মোটরসাইকেলে থাকা তিন সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ওই নারীর পরনের স্বর্ণালংকার ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
Click Now
ভুক্তভোগীদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করেন। পালানোর সময় ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খোদ্দ মোজাহিদপুর এলাকার একটি পুকুরে পড়ে যায়। এ সময় একজন ছিনতাইকারী পালিয়ে গেলেও অপর দুইজনকে স্থানীয়রা আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ওই দুই ছিনতাইকারী নিহত হন।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া এলাকার মৃত লাল মিয়া ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (৩৫) ও একই এলাকার মৃত দানেশ উদ্দিনের ছেলে ময়নুল ইসলাম (৫০)।
Ad Click
Good
ReplyDelete