বিস্তারিত.........
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।
এর অংশ হিসেবে গত পাঁচ দিনব্যাপী বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৩৩০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৪০৯ কেজি মাছ ও ৩০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় নদী থেকে ১১৯টি ঝোঁপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায়, ২৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
পাঁচ দিনের এই অভিযানে ৬৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ১৯টি মৎস্য আইন ও ৭টি বেপরোয়া গতি আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.