বিস্তারিত......
শেরপুর-জামালপুর ফেরিঘাট ব্রহ্মপুত্র ব্রিজ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুছারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা আইয়ুব ফকির (৬০) এবং তার ছেলে দেলোয়ার (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলায় হলেও তারা জামালপুর পৌর এলাকায় বসবাস করতেন। শুক্রবার আইয়ুব ফকির তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে জামালপুর থেকে গ্রামের বাড়িতে আসেন। নামাজ শেষে তারা পুনরায় জামালপুরে ফেরার পথে শেরপুর-জামালপুর ফেরিঘাট ব্রিজ এলাকায় পৌঁছালে সেখানে থাকা পুলিশি চেকপোস্ট মোটরসাইকেল থামাতে নির্দেশ দেয়।
Click Now
মোটরসাইকেলটি থামানোর পর পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর এক শিশু ছেলে গুরুতর আহত হন। তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঘটনাস্থলটি শেরপুর ও জামালপুর জেলার সীমান্তের প্রায় ১০ গজের মধ্যে হওয়ায় কোন থানার আওতায় মামলা গ্রহণ করা হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.