Skip to main content

মাগুরায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

 বিস্তারিত.........

মাগুরা সদর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাহামুদুর রহমান মন্ডল (৫২) নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার কেচুয়াডুবি এলাকায় ঘটনা ঘটে। নিহত মাহমুদুর শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হাফিজার মন্ডলের ছেলে।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, মোটরসাইকেল যোগে মাগুরা থেকে নিজ বাড়ি ছয়ঘরিয়া গ্রামে যাচ্ছিলেন মাহামুদুর। পথে সায়মা ফুড দোকানের সামনে যশোর থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

Ad Click

তিনি আরও বলেন, এ সময় মাহামুদুর ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারীকে আটক করতে পারেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

Click