বিস্তারিত.........
খুলনার তেরখাদায় নির্বাচনী সহিংসতায় সাত জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবারের সদস্যরা জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ হয়। এতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুপক্ষের সাতজন আহত হয়।
Click Now
আহতরা হলেন- ইমরান মোল্লা (৪৫), ইবাদুল মোল্লা (৬০), কামরুল শেখ (৩৯), সাদি শেখ (৩৫) ও আনোয়ার (৪০)সহ সাতজন।
পরে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তেরখাদা থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.