বিস্তারিত......
দিনাজপুর থেকে পার্বতীপুরগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মাহিন্দ্রা ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মন্মথপুর ও পার্বতীপুরের মাঝামাঝি ছোট হরিপুর ভূতপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একটি লোকাল রাস্তার অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রমের সময় মাহিন্দ্রা ট্রাকটি ট্রেনের সামনে পড়ে হঠাৎ বন্ধ হয়ে যায় এবং মুহূর্তেই এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। ট্রাকের চালক ঘটনাস্থল থেকে সরে যান।
সংঘর্ষের পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পার্বতীপুর জিআরপি থানার ওসি ফখরুল ইসলাম এই নিশ্চিত করেছেন।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.