বিস্তারিত.........
ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পৌর ছাত্র ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ও পৌর ছাত্র ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টিটোন (২২) এবং শহরের আরাপপুর এলাকার দুখী মাহমুদ সড়কের শাহীন বিশ্বাসের ছেলে শাহরিয়ার জামান শান্ত(২৫)। নিহত শান্ত পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে শান্ত তার বন্ধু টোটনের মোটরসাইকেলে ঘুরতে বের হন। পথিমধ্যে তারা কলাহাট এলাকায় পৌঁছানো মাত্রই মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন রাস্তার উপর ছিটকিয়ে পড়ে।
তারপর স্থানীয়রা তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত টোটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে সেও মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কুমার বলেন, শান্তকে মৃত অবস্থাতেই আনা হয়েছে। তবে আহত টোটনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
Ad Clcik
Comments
Post a Comment
Thank you for commenting.