Skip to main content

Posts

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত

  বিস্তারিত...... কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।  রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর রহমানের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত নয়ন জেলার খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর ইটভাটা এলাকায় সড়কের ধারে কিছু তালগাছ রয়েছে। সেখানে পথচারীরা যানবহন থামিয়ে বিশ্রাম নিয়ে থাকেন। আবার অনেকেই যান বিনোদনের জন্য। সেখানে নিহত নয়ন, তার বন্ধু রাব্বিসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। সেখান থেকে নয়ন সুজুকি মডেলের একটি মোটরসাইকেল নিয়ে খোকসার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের ব্রেকে চাপ দিলে পিছনের চাকা স্লিপ করে সড়কের ধারে অবস্থিত বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। Click Now এতে নয়ন গুরুতর আহত হলে তার বন্ধুরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য ক...

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

  কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের নাম-পরিচয় পাওয়া গেছে। রবিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার বইতে তাদের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে।  নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লার ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) এবং মরিয়ম (৪), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহ সদরের মুক্তার বিশ্বাসের ছেলে জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮)। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্...

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ

  বিস্তারিত...... ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্রসচিবদের বিতরণের তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ও ৬ এপ্রিল বিতরণ করা হবে পরীক্ষার প্রবেশপত্র। কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রবেশপত্র বিতরণ করা হবে ৭ এপ্রিল। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইলের কেন্দ্রসচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ এপ্রিল ও নারায়ণগঞ্জ , মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জের কেন্দ্রসচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৬ এপ্রিল। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষাকেন্দ্র-২০২৬–এর সব কেন্দ্রসচিবকে পাঠানো হয়েছে। Click Now চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র ৫ ও ৬ এপ্রিল নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে স্বাক্ষর সত্যায়িতসহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অ...

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৯ জনের

  বিস্তারিত...... দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন এবং হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) মধ্যরাতে ও রবিবার (২২ মার্চ) সকালে এসব দুর্ঘটনা ঘটে।  জেলা প্রতিনিধিদের পাঠানো খবর: কুমিল্লা: কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। ঈদের দিন শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি এক কিলোমিটার কচুয়া চৌমুহনী এলাকায় গিয়ে থেমে যায়। ট্রেনের মাথায় বাসটি আটকে রয়েছে।    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকা অতিক্রম করছিলো। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষের...

মধুবাগে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

  বিস্তারিত...... রাজধানীর মগবাজার মধুবাগ এলাকায় শুক্রবার সন্ধ্যায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে কয়েকজন যুবক। নিহতের নাম মো. রাব্বি (১৭)। সে মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র।  হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী নিশ্চিত করেছেন, ওই সময় রাব্বির সঙ্গে এক নারী ছিল।  স্থানীয়রা জানান, ৫-৬ জন যুবক তাকে মাদ্রাসার খেলার মাঠে আটক করে বুকে ও পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। Click Now পুলিশ প্রাথমিকভাবে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত ছাত্র হত্যার পেছনে প্রেম-সম্পর্কিত কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, তবে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্তের পর নিশ্চিত করা হবে। ময়নাতদন্তের জন্য রাব্বির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উদ্ধারকারী হাসপাতালের একজন কর্মী, জহিরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। নিহত রাব্বি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা।  তার পরিবার মগবাজার নয়াটোলা এলাকায় বসবাস করে। এ...

লঞ্চ থেকে নামতে গিয়ে যাত্রী নদীতে

  মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে লঞ্চ ভিড়ার সময় ওই যাত্রী নামতে গিয়ে পড়ে যান। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির। তার বাড়ি কুমিল্লা জেলায়। এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে ছেড়ে রব রব-৭ লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নামতে গিয়ে মো. জাহির নামে এক যাত্রী অসাবধানতাবশত ধলেশ্বরী নদীতে পড়ে যান।  তিনি আরও জানান, ঈদ উপলক্ষে লঞ্চঘাটে আগে থেকেই ডিউটিরত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান চালায়। অল্প সময়ের মধ্যেই তাকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনায় নিখোঁজ অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

  বিস্তারিত...... পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফজলুর রহমান (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) ভোরে উপজেলার বড়শিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফজলুর রহমান ফজু বেড়া পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত মান্নানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অটোরিকশা নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফজলুর রহমান। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। Click Now শুক্রবার ভোরে বড়শিলা গ্রামের একটি ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ফজলুর রহমানের বলে শনাক্ত করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলের পাশেই তার ব্যবহৃত অটোরিকশাটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, এটি কেবল ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড নাও হতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। Earn Money বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্...

Click