ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে।
তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত বিএনপি সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আব্দুল মঈন খান।https://omg10.com/4/9786715
Comments
Post a Comment
Thank you for commenting.